• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাট্যকার শিমুল সরকারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩১ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:২৬:৪৭

নাট্যকার শিমুল সরকারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘায় নাট্যকার শিমুল সরকারের উপর পৈশাচিক হামলার প্রতিবাদ, ইমো হ্যাকার এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদী গানের মধ্য দিয়ে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

Ad

এতে বক্তব্য রাখেন নাট্যকার শিমুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাহাবুদ্দিন, প্রভাষক জিয়াউল হক বাবুল, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, ব্যবসায়ী আনিসুর রহমান চান্দুল প্রমুখ।

Ad
Ad

মানববন্ধনে বক্তারা বলেন, নাট্যকার শিমুল সরকারের উপর হামলার ঘটনায় মামলার আসামি শাহীন এবং হাফিজের নেতেৃত্বে এলাকায় ইমো হ্যাকার এবং মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে উঠেছে। এলাকার প্রতিটি মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানান তারা।

উল্লেখ্য, নাট্যকার শিমুল সরকারের উপর ৭ জানুয়ারি রাতে গড়গড়ি বাজারে সন্ত্রাসীরা পৈশাচিক হামলা চালিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার অধিকাংশ আসামি ইমো হ্যাকার বলে জানা গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us