• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৩:১৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধার ডাঙ্গার বিল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:০১:০৯

গাইবান্ধার ডাঙ্গার বিল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টার দিকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জে উপজেলার নাকাই ইউনিয়নের শিতলগ্রাম ডাঙ্গার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের প্রেক্ষীতে ঘটনাস্থল থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে কোনো কাপড় ছিল না। তবে গায়ে লাল রঙ্গের একটি জ্যাকেট  ছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না দুর্ঘটনা জনিত মৃত্যু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us