• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:২০:২৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০৭:৪৭

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় শাহিদা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার চাপানি পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শাহিদা বেগম খালিশাচাঁপানী ইউনিয়নের আব্দুস সবুরের স্ত্রী।

প্রদক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহিদা বেগম রাস্তা পার হওয়ার সময় অপরদিক থেকে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫

Follow Us