• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

এক্সপ্রেসেওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

২০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪৪:২৭

এক্সপ্রেসেওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ফ্লাইওভারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রেদোয়ান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রেদোয়ান রাজধানীর সূত্রাপুর এলাকার মো. আকরাম মিয়ার ছেলে। একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন ওই কলেজ ছাত্র।

Ad

সোমবার রাত ১২টায় গুরুতর আহত অবস্থায়  তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।’

রেদোয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া বিশাল বলেন, ‘রাতে তারা কয়েকজন বন্ধু নিজেদের মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে যায়। ফেরার পথে রাজেন্দ্রপুর এলাকায় রেদোয়ানের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের (সড়ক বিভাজক) সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হলে,অন্যান্য বন্ধুরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, ‘এ ঘটনায় এখনও ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us