• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশবাড়ীতে ২ বাইকের সংঘর্ষে গ্রাফিক্স ডিজাইনার নিহত

২২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১৮:২৭

পলাশবাড়ীতে ২ বাইকের সংঘর্ষে গ্রাফিক্স ডিজাইনার নিহত

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামে এক গ্রাফিক্স ডিজাইনার নিহত হয়েছেন।

Ad

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Ad
Ad

স্বদেশ উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুদেব চন্দ্র-তপতী রাণী দম্পতির ছেলে। বাবা সুদেব চন্দ্র এক বছর আগে মারা গেছেন হৃদরোগে।

স্বদেশ চন্দ্র রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইনে সম্প্রতি পড়ালেখা শেষ করেছেন।

নিহতের মামা বিদূষ রায় জানান, ২১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ঔষধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ।

পথে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি বাইকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন স্বদেশ।

তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান স্বদেশ।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দুর্ঘটনায় স্বদেশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us