• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:১৮:০৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ দালালকে কারাদণ্ড

২৫ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:২৮:১৫

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ দালালকে কারাদণ্ড

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

২৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয়জন সদস্য এ অভিযান পরিচালনা করেন।

আটকরা হলো, সোহেল মিয়া (৩৫), কাঞ্চন মিয়া (৩০) ও রুবেল মিয়া (২৯)। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।

অভিযান শেষে রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান। এ ছাড়া পুলিশ ভেরিফিকেশনের নামে ভুক্তভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কালে তিন দালালকে হাতেনাতে আটক করা হয়।

পরে গাইবান্ধা জেলা প্রশাসনের কাযার্লয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ৩ দালালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫

Follow Us