• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৮:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাজিপুরে মাদরাসায় যাওয়ার পথে অটোভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

২৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪১:০৯

কাজিপুরে মাদরাসায় যাওয়ার পথে অটোভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মাদরাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় নুরানী খাতুন (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার মোহাম্মদ নাসিম মহিলা কলেজের পশ্চিম পাশে কাজিপুর-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত নুরানী খাতুন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে।

Ad
Ad

নিহতের বাবা জানান, বুধবার সকালে সে তার দুই ছেলে-মেয়েকে শ্বশুরবাড়ি থেকে উপজেলার সোনামুখী নুরানি হাফিজিয়া মাদরাসারর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথে ওই কলেজের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আটোভ্যান নুরানীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বগুড়ার ধুনটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us