• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিসিক মেলা শুরু

২ মার্চ ২০২৪ সকাল ০৮:২৫:৫৩

ফরিদপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিসিক মেলা শুরু

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

Ad

১ মার্চ শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে বেলু উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি এ কে আজাদ। মেলায় ৩৫ টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন ।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে আজাদ এমপি বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি শুধু শিল্প খাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে।

তিনি আরো বলেন, ফরিদপুর বিসিক শিল্পনগরিকে সক্রিয় করতে হবে, প্রয়োজনে ওই সকল উদ্যোক্তাদের সহযোগিতা করে দাড় করাতে ভূমিকা রাখতে হবে। তবেই এ জাতীয় উদ্যোগ সফল হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক অঞ্চলিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, বিসিক কর্মকর্তা মানছুরুল করিম প্রমুখ ।

মেলায় ৩৫টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি পিস, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি করা হচ্ছে।

প্রসঙ্গত, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে বলেও উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us