• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৭:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেয়ের মৃত্যু সংবাদ শুনে মারা গেলেন মা

১২ মার্চ ২০২৪ দুপুর ১২:৩১:৫১

মেয়ের মৃত্যু সংবাদ শুনে মারা গেলেন মা

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় মেয়ের মৃত্যু সংবাদ শুনে অতিরিক্ত শোক সইতে না পেরে মারা গেছেন মা। ১১ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।

Ad

মৃতরা হলেন পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে আমেনা খাতুন (৩৫) ও তার স্ত্রী ইসমত আরা (৫৫)।

Ad
Ad

স্থানীয়রা জানান, সোমবার ভোরে মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়কদিন আগে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতালেই তাঁরও মৃত্যু হয়।

এ বিষয়ে দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল বলেন, গতকাল একই দিনে মা-মেয়ের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

এ বিষয়ে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us