• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৭:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাণীশংকৈলে চেয়ারম্যানের আঘাতে সচিব আহত, থানায় মামলা

২৭ মার্চ ২০২৪ সকাল ১০:৩২:৩৭

রাণীশংকৈলে চেয়ারম্যানের আঘাতে সচিব আহত, থানায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সচিব দবিরুল ইসলাম (৩৮) কে মোবাইল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বারী। পরে রক্তাক্ত অবস্থায় তাকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয় ।

Ad

২৫ মার্চ সোমবার দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদে নিয়ম বহির্ভুতভাবে সরকারি রাজস্ব আদায় (চকিদারি টেক্স) এর চেক চয়ারম্যানকে না দেওয়ায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

এ বিষয়ে ইউপি সচিব দবিরুল ইসলাম চেয়ারম্যান আব্দুল বারীকে আসামি করে থানায় ঘটনার দিন রাতে একটি মামলা দায়ের করেছেন। এমন তথ্য এশিয়ান টিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাদি দবিরুল ইসলাম নিজেই।

ঘটনার বিবরণে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ওই সচিবের কাছে সরকারি রাজস্ব আদায়ের টাকা চান। সচিব দবিরুল ইসলাম অ্যাকাউন্ট পে চেক দিতে চান, কিন্তু ইউপি চেয়ারম্যান বিআরআর অর্থাৎ নিয়ম বহির্ভুতভাবে টাকা চান সচিবের কাছে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। ইউপি সচিব বর্তমানে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ইউনিয়ন পরিষদ সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান বহির্ভূতভাবে চেক চায়। আমি সরকারি নিয়মে একাউন্ট পে চেক দিতে চাইলে, আমার মাথায় আঘাত করে। আমার মাথা ফেটে ৩টি সেলাই দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।

এ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us