• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৫৭:৩৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

২৮ মার্চ ২০২৪ রাত ০৮:১২:৩৫

পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনায় পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়।

২৮ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলা ও ঈশ্বরদী গ্রীণ সিটি এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহামুদুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব–১২ সিপিসি–২ পাবনার সদস্যরা সহযোগিতা করেন।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে পাবনা সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার গ্রীণ সিটি এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে ঈশ্বরদী উপজেলার ইন্ট্রেন্স নামে একটি পোশাকের দোকানে মূল্য টেগ লাগানো না থাকায় ১০ হাজার টাকা, একই অপরাধে সাবিহা বুটিক অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা এবং হুয়াও ওয়েস্টলি দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও পাবনা সদর উপজেলায় মালিগাছা ইউনিয়নের পিওর ফুড অ্যান্ড বেভারেজকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিষাক্ত রঙ ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন করে বাজারজাত করায় ১ লক্ষ টাকা এবং নকল সেলাইন ক্রয় বিক্রয় করার অপরাধে মেসার্স সোহেল ইন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us