• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৫:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৩:২৭

ময়মনসিংহে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লহ্মীকুড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে এক দম্পতি নিহত হয়েছেন।

Ad

৫ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার লহ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রামের রৌমারি উপজেলার এলাকার বাসিন্দা আলীর ছেলে সাইদুর রহমান ও তার স্ত্রী সোনিয়া আক্তার।

Ad
Ad

জানা যায়, সাইদুর একটি এনজিওতে চাকরি করতেন। তার কর্মস্থল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে ঈশ্বরগঞ্জ থেকে রৌমারিতে যাচ্ছিলেন। পথে হালুয়াঘাটের লহ্মীকুড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তার স্ত্রী সোনিয়াকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা আসছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us