• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাটখিলে বাতাসে ছড়াচ্ছিল দুর্গন্ধ, খোঁজ করে পাওয়া গেল মরদেহ

৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৩:১৯

চাটখিলে বাতাসে ছড়াচ্ছিল দুর্গন্ধ, খোঁজ করে পাওয়া গেল মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় লোকজন নিহতের পরিচয় জানাতে পারেনি।  

Ad

৮ এপ্রিল সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে মরদেহর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়েছে।  

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ মল্লিক বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পৌনে ৩টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কী না তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us