• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১০:৪৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রবাসী মুজিবুরকে হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৫৫:২২

প্রবাসী মুজিবুরকে হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচরে ঘর থেকে ডেকে নিয়ে প্রবাসী মুজিবুরকে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

২০ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরপানিয়া এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় নিহতের স্ত্রী-সন্তানসহ কয়েক শতাধিক এলাকাবাসী।

এসময় তারা অভিযোগ করে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সৌদি আরব প্রবাসী মুজিবুরকে (৪৫)। এ ঘটনায় মামলা দায়ের হলেও ঘটনায় জড়িত খাসকান্দি এলাকার জহির হোসেনকে এখনো গ্রেফতার করা হয়নি।

তাকে গ্রেফতার ও ফাঁসি নিশ্চিতের দাবি জানান পরিবারের সদস্যরা।

গত ১০ মার্চ চরপানিয়া এলাকার একটি ক্ষেত থেকে প্রবাসী মুজিবুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় মুল অভিযুক্ত জহির হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us