• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১০:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রংপুরে রাসুল (সাঃ)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক

২৪ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৩:২৪

রংপুরে রাসুল (সাঃ)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও রাসুল (সাঃ)-কে নিয়ে কটূক্তি করার অপরাধে জয়ন্ত রায় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Ad

২৪ এপ্রিল বুধবার দুপুরে পৌরসহরের কৈলাস পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জয়ন্ত পৌর শহরের কৈলাস পাড়া গ্রামের বাবলু চন্দ্রের ছেলে।

Ad
Ad

বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল জানান, প্রিয় নবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, গত মঙ্গলবার জয়ন্ত ফেসবুকে একটি কমেন্টে নবী করিম (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে এবং কিছুক্ষণ থাকার পর আবার সেটিকে ডিলিট করে দেয়। কিন্তু ততক্ষণে অনেকে ফেসবুকের মাধ্যমে তার কমেন্টটি স্ক্রিনশট করে রাখে। বুধবার ঘটনাটি বদরগঞ্জ থানায় জানালে জয়ন্ত রায়কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us