• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৬:৪৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

৫ মে ২০২৪ রাত ০৮:৩৬:৩১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

৫ মে রোববার উপজেলার বনমালীদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের ঝিনাইদহ উপজেলার কোটচাঁদপুর এলাকার সামছুল মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, মাগুরাগামী মালবহনকারী ট্রাকটি বনমালীদিয়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক জুবায়েরের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ট্রাকটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত ট্রাকের হেলপার ফরিদ হোসেনকে (১৭) ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us