• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৬:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

১৭ মে ২০২৪ বিকাল ০৪:৪০:১৩

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আজিমুদ্দীন মুন্টু (৬৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

Ad

১৬ মে বৃহস্পতিবার রাত ৯টায় আহত অবস্থায় বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পেীঁছালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোসলেমগঞ্জ টু কিচক রাস্তার নুনুজ বাজার এলাকায় তার নতুন বাড়ির সামনে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি ।

Ad
Ad

নিহত শিক্ষক উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে । শুক্রবার সকাল ১১টায় নিহতের গ্রামের বাড়ি শ্রীপুরে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, নিহত আজিমদ্দীন সন্ধ্যায় তার নুনুজ বাজারের নতুন বাসার কলা বাগানে পাশের ডোবা থেকে বালতি করে পানি দিচ্ছিলেন। পানির বালতি নিয়ে রাস্তা পার হওয়ার সময় মোসলেমগঞ্জ দিকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টায় সেখানে তার মৃত্যু হয়।

কালাই থানার ইন্সপেক্টর তদন্ত মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে আমরা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us