• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৭:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

১৯ মে ২০২৪ দুপুর ১২:২০:৪৯

পলাশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: টানা তৃতীয় বারের মতো নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন নির্বাচিত হওয়ায় পলাশের সর্বস্থরের জনগণের পক্ষ থেকে এক গণসংবর্ধনা দেয়া হয়েছে। বঙ্গবন্ধু পাঠাগার পলাশ উপজেলা শাখার উদ্যোগে পলাশ ওয়াপদা গেইটে ১৮ মে শনিবার সন্ধ্যার পর এ গণসংবর্ধনা দেয়া হয়।

Ad

বঙ্গবন্ধু পাঠাগার পলাশ শাখার সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

Ad
Ad

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক শেখ মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম নাসিম, জিনারদী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি একে আজাদ, বঙ্গবন্ধু পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ঘোড়াশাল পৌর যুবলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন।

এর আগে বিকালে উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে সৈয়দ জাবেদ হোসেনকে অনুরূপ সংবর্ধনা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন।

উল্লেখ্য, গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সৈয়দ জাবেদ হোসেন পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের স্বজন শরীফুল হককে ৩৭২ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us