• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪৫:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মা

৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০১:২৯

আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মা

নিজস্ব প্রতিবেদক : শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলাকালে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার।

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর সেখানে সমাবেত হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও আঘাত করা হয়েছে।

আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, আপাতত কোনো জমায়েত করা হবে না। আহতদের চিকিৎসা শেষে আমরা আবার রাজপথে ফিরব। ততক্ষণ পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us