• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১ জুন ২০২৪ দুপুর ০১:০৬:৫৩

গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্র আমানের মরদেহ প্রায় ১ কিলোমিটার ভাটি থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

১১ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে কমলাপুর ঋষিপাড়া ঠাকুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিস সদস্যরা। উদ্ধারের ২৫ ঘণ্টা আগে ১০ জুন সোমবার সকাল ১০টার দিকে আমান হাসান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

Ad
Ad

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আননূর যায়েদ বলেন, উদ্ধার করা মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জুন সোমবার সকাল ১০টার দিকে খোকসা উপজেলার কমলাপুরে চার বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নেমে অষ্টম শ্রেণির ছাত্র আমান হাসান (১৩) নিখোঁজ হন।

আমান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি একতারপুর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী মো. শামীম হাসানের ছেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us