• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:০৬:৫১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন বিকল, ১ ঘণ্টা পর চালু

১২ জুন ২০২৪ সকাল ০৭:৪১:৩৫

নলডাঙ্গায় তিতুমীর এক্সপ্রেস ট্রেন বিকল, ১ ঘণ্টা পর চালু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় চিলাহাটি থেকে রাজশাহী গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে যায়। এ সময় উত্তরাঞ্চলের সঙ্গে সমস্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দ্রুত মেরামত করার পর ১ ঘণ্টা দেরিতে চালু হয় ট্রেনটি।

১১ জুন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাধনগর স্টেশন থেকে ছেড়ে এসে এক কি.মি দূরে বাজে হালতি ব্রিজের কাছে বিকল হয়ে যায় ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জল আলী।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মাধনগর স্টেশন থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পরে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে বাজে হালতি ব্রিজের কাছে থেমে যায়। পরে সেখানে গিয়ে পর্যবেক্ষণ করে দেখা যায় ভেকুয়ামের ক্রটির কারণে ট্রেনটি থেমে গেছে। দ্রুত মেরামত করার প্রায় ১ ঘণ্টা পর রাত সাড়ে নয়টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২








Follow Us