• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে যুবদলের দোয়া মাহফিল

২৫ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪৪:৫৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে যুবদলের দোয়া মাহফিল

শেরপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা যুবদল।

Ad

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মো. সফিকুল ইসলাম মাসুদ।

Ad
Ad

এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। কিন্তু সরকার তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা মানবতা বিরোধী অপরাধ এবং অমানবিক।

দোয়া মাহফিলে অংশ নেন শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সি. সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সহ-সভাপতি মীর কাশেম ও মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, দফতর সম্পাদক রেজাউল করিম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব আওয়াল সরকার, যুবনেতা মো. রফিকুল ইসলাম ও মাহবুবুর রহমান বাবু, ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, নকলা উপজেলা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুমসহ জেলা ও উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us