• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে উপজেলা পরিষদের ১ম সভা অনুষ্ঠিত

২৭ জুন ২০২৪ সকাল ১১:২১:৪২

শাহরাস্তিতে উপজেলা পরিষদের ১ম সভা অনুষ্ঠিত

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করেছেন। ২৬ জুন বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভায় যোগদানের মধ্য দিয়ে নব-নির্বাচিতদের যাত্রা শুরু হয়।

Ad

মাসিক সাধারণ সভার শুরুতে নব-নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। একই সময় উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

Ad
Ad

নব-নির্বাচিতদের স্বাগত জানিয়ে রফিকুল ইসলাম বলেন, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। স্বচ্ছতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আমি আশা করি আগামী দিনগুলোতে জনগণকে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে।

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী বলেন, জনগণ আমাকে যে কারণে নির্বাচিত করেছেন আমি চেষ্টা করবো তাদের প্রত্যাশা পূরণের। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবো।

সভায় এছাড়াও বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আ. লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, জোবায়েদ কবির বাহাদুরসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও ভাইস-চেয়ারম্যান ইমদাদুল হক মিলন। সভা শেষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন পাটোয়ারী ও ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণে প্রথম  কর্মদিবসে যাত্রা শুরু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us