• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৬:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে যমুনা নদী দিয়ে ভেসে এলো শিশুর মরদেহ

৩ জুলাই ২০২৪ বিকাল ০৪:৩২:১৬

ভারত থেকে যমুনা নদী দিয়ে ভেসে এলো শিশুর মরদেহ

পঞ্চগড় প্রতিনিধি: ভারত থেকে যমুনা নদী দিয়ে বাংলাদেশের সীমানায় ভেসে আসলো ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ। পরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে মরদেহ হস্তান্তর করেন বর্ডার গার্ড বাংলাদেশের (নীলফামারী বিজিবি ৫৬) সদস্যরা।

Ad

২ জুলাই মঙ্গলবার রাতে পতাকা বৈঠক শেষে মরদেহটি ফেরত দেয়া হয়।

Ad
Ad

এর আগে বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়ার সীমান্ত এলাকার যমুনা নদীতে ভারত থেকে মরদেহটি ভেসে আসতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানায়, মরদেহটি ভারত থেকে ভেসে আসে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আমাদের ও বিজিবিকে খবর দেয়।

নীলফামারী ৫৬ বিজিবির অধীনে থাকা পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম মরদেহ ফেরত দেয়ার বিষয়টি  নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবি এবং বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ওই কিশোরের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us