• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৭:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রামুতে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৭ জুলাই ২০২৪ দুপুর ০২:৩৯:২৪

রামুতে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে রেল লাইনে পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৭ জুলাই রবিবার সকাল ৯টার দিকে উপজেলার রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে হাত-পা বাঁধা ও গলায় কাপড় মুড়ানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা।

এ সময় রামু থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। নিহতের পড়নে জিন্সের প্যান্ট ও কালো রঙের ফুলহাতা শার্ট ছিল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে যাওয়া হয় বলে যুক্ত করেন পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us