• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৮:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

৮ জুলাই ২০২৪ সকাল ০৮:১৫:৪১

কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় নাহিদ ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। ৭ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত নাহিদ ইসলাম কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামের নজরুল ইসলামের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম মোটরসাইকেলে ঘুরতে কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us