• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলতলায় ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

১৪ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫:৩৮

ফুলতলায় ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওলিয়র শেখ (৪৭) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

Ad

১৪ জুলাই রোববার বিকালের দিকে উপজেলার দামোদর ইউনিয়নের এম এম কলেজের সামনে খুলনা–যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওলিয়র শেখ নড়াইল জেলার নড়াইল সদর থানার মিঠাপুকুর পাজারখালি গ্রামের গোলাম রসূল মিয়ার ছেলে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী জুয়েল সরদার ও নাদিম সরদার বলেন, দুপুর ৩টার দিকে ফুলতলা এম এম কলেজের সামনে খুলনা থেকে আসা একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে থাকা একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে গাড়ির সামনে চলে আসে। এ সময় ট্রাকটির সঙ্গে কার্ভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ওলিয়র রহমান মারা যান।

নোয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর মোল্লা জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে রয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us