• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে সিএনজি-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৫ জুলাই ২০২৪ সকাল ১১:৩১:১২

নরসিংদীতে সিএনজি-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৪

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চার জন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মাধবদী থানা ওসি মো. কামরুজ্জামান।

Ad

১৪ জুলাই রবিবার সন্ধ্যায় নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাহিদ (৩) ও মো. এনামুল হক মিঠু (৪২)।

Ad
Ad

নিহত জাহিদ ঢাকা টাঙ্গাইলের চর বাকুল্লা এলকার আবুল কালাম আজাদের ছেলে ও অপরজন এনামুল শিবপুরের মুন শেখেরচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। আহত তিন জনের পরিচয় এখনো জানা যায়নি।

মাধবদী থানার ওসি কামরুজ্জামান বলেন, পাঁচদোনা থেকে একটি সিএনজি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। ঠিক অপর দিক থেকে আরেকটি প্রাইভেটকার পাঁচদোনার দিকে আসছিলো। প্রাইভেটকাটি গতি হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয়।

এতে সিএনজি ও প্রাইভেটকারের মোট ছয়জন মানুষ গুরুতর আহত হয়। এর মধ্যে দুইজন স্পটেই মারা যায় এবং বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। বাকি দুইজনকে নরসিংদীর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us