• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির দায়ে ৬ দোকানিকে জরিমানা

২৭ আগস্ট ২০২৪ দুপুর ১২:০৪:১০

শাহরাস্তিতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির দায়ে ৬ দোকানিকে জরিমানা

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির দায়ে ৬ দোকানিকে ২৯ হাজার টাকা অর্থদণ্ড (জরিমানা) প্রদান করা হয়েছে।

Ad

২৬ আগস্ট সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে সুচিপাড়া ও আয়নাতলী বাজারে অভিযুক্ত দোকানিদের এ দণ্ড প্রদান করা হয়। চাঁদপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অভিযোগ ও তদন্ত শাখা, পর্যটন সেল) অমৃত দেবনাথ এ অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

ওই সময় গ্যাসের সিলিন্ডারের অতিরিক্ত দাম রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬টি পৃথক মামলায় ৬ ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় অভিযুক্ত দোকানিরা ন্যায্যমূল্যের অধিক দাম রাখবে না মর্মে মুচলেকা প্রদান করেন। একই সঙ্গে দোকানিদের পাকা স্লিপ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্যও নির্দেশ প্রদান করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্য সঠিক দামে বিক্রি করার জন্য বলা হল, অন্যথায় অভিযুক্তদের প্রচলিত আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us