• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১০:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:০৫

ঘাটাইলে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থান থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার বানিয়াপাড়া, কাশতলা ভিটিবাড়ি এবং উপজেলা পৌর এলাকার থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এর মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা কাশতালা গ্রামের সাজ্জাদ হোসেন ইমন এবং চান্দশী গ্রামের জুলহাস উদ্দিন।

Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

Ad
Ad

এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে বেলা ১২টার দিকে উপজেলা পৌর এলাকার এক সেনা সদস্যের বাসায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় জুলহাস উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল খান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us