• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৭:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নদীর উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে শর্ট লেগে ট্রলারের চালক নিখোঁজ

১৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৩২:০০

নদীর উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে শর্ট লেগে ট্রলারের চালক নিখোঁজ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে নদীর উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে শর্ট লেগে ট্রলারের চালক আব্দুল করিম (১৮)  নিখোঁজ রয়েছে।

Ad

১৫ সেপ্টেম্বর রোববার রাত আনুমানিক ৮টার সময় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল করিমের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যার অফিসটিলা এলাকায়।

Ad
Ad

নিখোঁজ আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানান, সন্ধ্যায় আমার ছেলে সোহেলের ভাড়া নিয়ে আমাদের ইঞ্জিন চালিত বোট নিয়ে গাঁথাছড়া থেকে খাঁচা আনার জন্য যায়। পথিমধ্যে গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকের উপর লম্বা টানা বৈদ্যুতিক মেইন তারের সাথে শর্ট লেগে পানিতে পড়ে ডুবে যায় আমার ছেলে। এখনো খোঁজে পাচ্ছি না ছেলেকে।

স্থানীয়রা বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিভাগ বিপদজনকভাবে কী করে বিদ্যুতের মেইন তার এতো বড় টানা দিয়ে নদীর এপার থেকে ওপার নেয়? শীঘ্রই এর সমাধান না করলে আন্দোলন গড়ে তোলা হবে।

অপর দিকে লংগদুতে কাপ্তাই লেকে বিভিন্ন সময় দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। লংগদু ফায়ারসার্ভিস অফিসে কোনো ডুবুরি না থাকায় তারা উদ্ধার অভিযানে ব্যর্থ হয়েছেন। এমনকি মাস কয়েক আগে ভাসান্যদমের আক্কাস আলীকে এখন পর্যন্ত নদী গর্ভ থেকে খোঁজে পাওয়া যায়নি। দ্রুত ফায়ার সার্ভিসের জনবল নিয়োগ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us