• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৬:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে পাহাড় থেকে ৩ সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:৪৫

টেকনাফে পাহাড় থেকে ৩ সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেরুন তলি স্থল বন্দর সংলগ্ন পাহাড় হতে তিন সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। সে ওই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রফিক (৩০) বলে জানা গেছে।

Ad

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলাকার রাখালেরা গরুর নিয়ে পাহাড়ে গেলে গাছের সাথে এক ঝুলন্ত ব্যক্তিকে দেখে স্থানীয় মেম্বারকে খবর দেয়। সে খবরটি টেকনাফ মডেল থানায় জানানোর পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে শুনেছি। তবে তাকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে ঘটনার আসল রহস্য জানান যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us