• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:০৮:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

২৯ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৩০:২৮

রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মুরগির খামার থেকে হাতে ছুরি ধরে থাকা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. দেলোয়ার হোসেন (৩৫)।

Ad

২৯ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে আটটার দিকে একই এলাকার স্থানীয় মো. আজিম নামের এক ব্যক্তির মুরগির ফার্ম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। দেলোয়ার উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়া গ্রামের অধিবাসী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে স্থানীয় লোকজন দেখতে পান, মুরগির খামারের চারপাশে দেওয়া তারের কাছে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, চুরি ঠেকাতে মুরগির ফার্মের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার কী কারণে ওই খামারে ঢুকেছিলেন, তা জানা যায়নি।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১





Follow Us