• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৮:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৬:০৩

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় অটো ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সৈকত মিয়া (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী শুল্লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত সৈকত মিয়া মিঠাপুকুর উপজেলার বৈরাতি (পুঁটিমারি) গ্রামের আমিনুর মিয়ার ছেলে। বিবাহিত জীবনে তার আড়াই বছরের মুনতাহা নামে একটি কন্যা সন্তান রয়েছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সৈকত মিয়া চৌধুরাণী বাজার থেকে নিজবাড়ি পুঁটিমারি যাচ্ছিলেন। খাদিজা আবেদীন কলেজ সংলগ্ন শুল্লিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সৈকত মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই সৈকত মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ হাসান বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us