• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৭:৪১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১০

৪ অক্টোবর ২০২৪ সকাল ১০:৩০:৫৭

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

৩ অক্টোবর বৃহস্পতিবার ‍দিবাগত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান, রাত ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছলে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় ১০ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us