• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৮:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে পোনামাছ বিতরণ

১৭ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৪৫:৪৩

রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে পোনামাছ বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫২ জন মৎস্য চাষির মাঝে বিনামূল্যে ৭৫৮ কেজি পোনামাছ বিতরণ করা হয়েছে।

Ad

উপজেলা মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনাগুলো আনুষ্ঠানিক বিতরণ করা হয়।

Ad
Ad

১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পোনামাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আকতার, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক প্রমুখ। শেষে ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে রুই জাতীয় মাছ রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া মাছের পোনা বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us