• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৪:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবচরে মুদি ব্যবসায়ীর মাথায় হাতুড়ি পেটা করে ৪ লাখ টাকা ছিনতাই

১৯ অক্টোবর ২০২৪ সকাল ১১:০৫:২১

শিবচরে মুদি ব্যবসায়ীর মাথায় হাতুড়ি পেটা করে ৪ লাখ টাকা ছিনতাই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক হিন্দু ব্যবসায়ীর মাথায় হাতুড়িপেটা দিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

Ad

১৮ অক্টোবর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পাঁচ্চরের সোনাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ী সোনা পট্টি এলাকার অনিল বণিকের ছেলে।

Ad
Ad

পাঁচ্চর বাজারের মুদিখানা ব্যবসায়ী কমল বণিক (৫২) প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়ির সংলগ্ন মন্দিরে প্রণাম করার সময় চার পাঁচ জনের একটি ছিনতাইকারী দল মাথায় হাতুড়িপেটা করে ব্যাগে থাকা চার লক্ষ বিশ হাজার টাকা ছিনতাই করে এবং ব্যবসায়ী কমল বণিককে গুরুতর আহত করে । পরে আহত ব্যক্তিকে পাঁচ্চর শিবচর আঞ্চলিক সড়কে অবস্থিত শাহ্ নেছার  নামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনায় শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us