• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৬:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

২৫ অক্টোবর ২০২৪ সকাল ১১:২৬:৪৮

ফরিদপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে  নিখোঁজ অটোরিকশাচালক মোশারফ হোসেনের মরদেহ একটি আখখেত থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Ad

২৪ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর বুধবার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হোন মোশারফ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ সিসিটিভি ও তথ্য প্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করে।

আটক আসামিদের দেয়া তথ্যানুযায়ী  জানা যায়, অটোরিকশা ছিনতাই করে হত্যার পর মোশারফকে কানাইপুরের একটি আখখেতে রাখা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us