• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৮:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সোনাইমুড়িতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১৭:৪৮

সোনাইমুড়িতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ির বারগাঁও ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার বিকালে কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

Ad

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাও. সাইয়েদ আহমেদ।  

Ad
Ad

বারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার ইউসুফের সভাপতিত্বে এবং হাফেজ আলাউদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ইয়াছিন করিম, সোনাইমুড়ি উপজেলার নায়েবে আমীর রহীম উল্লাহ বিএসসি, সেক্রেটারি মাও. আবদুল্লাহ বাকের, ইসলামী ছাত্রশিবির জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের মানুষ আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তাই জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি বলেন, জামায়াত ইসলামী রাজনীতি করে না, তবে আল্লাহর বিধানের কথা বলে।

তিনি কোরআনের আয়াত উচ্চারণ তুলে ধরে বলেন, আল্লাহ বান্দাকে আল্লাহ নিয়মনীতি অনুযায়ী ব্যবসা করতে বলছেন, যেই ব্যবসা দুনিয়া ও আখেরাতের মুক্তির  বিনিময়ে জান্নাতে যেতে পাবে। এটা রাজনীতি ও ইসলামের দাওয়াত বিনিময়ে নাজাত বা মুক্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us