• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

২৩ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৭:৫৪

মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের ড. শহিদ সামসুজ্জোহা পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Ad

মেহেরপুর জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Ad
Ad

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ড. আলমগির বিশ্বাস, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হোসেন ও চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন।

জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি মাও. কাজী রুহুল আমিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি ইকবাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুস সালাম, গাংনী পৌর আমির আহসানুল হক, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা আমির মাও. সোহেল রানা, গাংনী উপজেলা আমির ডা. রবিউল ইসলাম, জেলা নায়েবে আমির মাও. মাহবুব উল আলমসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারি আজিজুল হক। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে সম্মেলনস্থল এক জনসমুদ্রে পরিণত হয়। সন্ত্রাসী নির্মূলে এক সাথে কাজের অঙ্গীকার করেন সকলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us