• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৯:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাটখিলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫:৪৫

চাটখিলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী জিহারুল ইসলাম রাহুল (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

Ad

১৫ ডিসেম্বর রোববার সকাল ১০টায় উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল দক্ষিণ দশগরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।  

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি গরুবোঝাই ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

চাটখিল থানার পরিদর্শক ওসি (তদন্ত) মো.আব্দুস সুলতান বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩




Follow Us