• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

১৫ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২৫:৩৮

টাঙ্গাইলে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর শনিবার রাতে ও রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতাররা হলেন- ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বাছেদ মন্ডল, বাসাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরান খান বিপুল, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ নেতা নাহিদ হাসান ও সদর উপজেলার গোলচত্ত্বর এলাকার ওমর ফারুক।

Ad
Ad

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মির্জাপুরের গোড়াই পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে আলাল ও বিপুলের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা হয়। ওই মামলার ভিত্তিতে উপজেলা সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, টাঙ্গাইল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে অপর তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us