• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

১৯ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২৩:০১

সৈয়দপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলায় সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার কাশিরামবেলপুকুর ইউনিয়নের চওড়া বাজার সংলগ্ন স্কুল মাঠে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাশার আকন্দ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষকদের নিয়ে কৃষক উন্নয়নবান্ধব লিখিত বক্তব্য পড়ে শোনান কেন্দ্রীয় কৃষক দলের কমিটির সদস্য কৃষিবিদ পারভিন আক্তার।

সমাবেশের উদ্বোধন করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া। সমাবেশটি পরিচালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদেকুজ্জামান দিনার সরকার।

কাশিরামবেলপুকুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক আর্ফিদি টিটু, উপজেলা সভাপতি মনির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি একরামুল হক কাজী, ত্রাণ বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us