• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১২:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে বাড়ির কেয়ারটেকারের ওয়্যারড্রোবে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

৩১ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১৩:১৫

ভৈরবে বাড়ির কেয়ারটেকারের ওয়্যারড্রোবে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির কেয়ারটেকারের বাসার ওয়্যারড্রোব থেকে সাহাল (৩) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৩১ ডিসেম্বর মঙ্গলবার ভোরে শহরের পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পেছনের দিল মোহাম্মদের বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে।

Ad
Ad

এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার হাছান মিয়াকে ভোরে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নিহত শিশুর মা মোমেনা বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত শিশুটির স্বজনদের দাবি, প্রবাসীর স্ত্রী মোমেনা বেগমকে বিয়ের প্রস্তাব দেয় হাসান মিয়া। এতে রাজি না হওয়ায় শিশুটিকে হত্যা করে থাকতে পারে হাসান।

পুলিশ জানায়, শিশুটি নিখোঁজের পর থেকে বাড়ির কেয়ারটেকার হাসান মিয়ার কক্ষটি তালা বদ্ধ পাওয়া যায়। পরে তালা ভেঙে কক্ষের ভেতরে থাকা ওয়ারড্রোব থেকে নিহত সাহালের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতদের দাদি নাসিমা বেগম বাদী হয়ে হাসানকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us