• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৯:৩৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও দালাল দম্পতি

৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৭:২৮

ভৈরবে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও দালাল দম্পতি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১৫ জনকে ওর্য়াক পারমিট ও জব অফার লেটারসহ ইউরোপের কানাডা ও সার্বিয়া পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নেয়োর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

৮ জানুয়ারি বুধবার বেলা ১১টায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভিসা এপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে শ্রীনগর গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ঢাকার গুলশানে অবস্থিত ভিসা এপ্লিকেশন সেন্টারের মালিক এম.এস. আজিজুল হক, তার স্ত্রী সাফরিন এবং ম্যানেজার ইউনুস আমাদের কাছ থেকে কানাডা ও সার্বিয়া পাঠানোর কথা বলে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত বছরের ১২ মার্চ কানাডা নেয়ার কথা বলে ১৫ জনের মধ্যে ৭ জনকে ভারত ও নেপাল নেয়া হয়। এরপর সেখান থেকে নকল ভিসার কারণে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠায়।

এরপর ওই ট্রাভেলসে গিয়ে দেখতে পাই তালাবদ্ধ করে অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকার নিকট বৈদেশিক কর্মসংস্থান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আইনে একটি মামলা দায়ের করেছি। দ্রুততম সময়ের মধ্যে প্রতারক এম এস আজিজুল হক, তার স্ত্রী সাফরিন হক ও ম্যানেজার মো. ইউনুসকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি সহ পাসপোর্ট ও ভিসা ফি বাবদ ১ কোটি ২৮ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us