• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৮:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৬

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে সিনহা আক্তার  মাইসা খাতুন নামের ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

১৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্য ভদ্র পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনহা আক্তার মাইসা খাতুন মধ্য ভদ্র পাড়ার এলাকার মো. জমিস উদ্দিনের মেয়ে। তারা দুই ভাই বোন। ভাইটি বড় বয়স ৪ বছর, মাইসা ছোট। জসিম উদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রি ও দরিদ্র বটে।

Ad
Ad

জানা গেছে, বাড়ির সামনে রেলের একটি পুকুর আছে মাইসা তার মাকে খুঁজতে গিয়ে সেই পুকুর ঘাটে পড়ে যায়। তার মা সেখানে ছিল না। বাচ্চাটি পুকুর ঘাটে কখন গেছে, তার মা টেরও পায়নি। কিছুক্ষণ পরে তার মা ঘাটে গিয়ে মাইসার পরনে থাকা জামা ভেসে থাকতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সিনহা আক্তার মাইসা নামের মেয়েটির মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মেয়েটির তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us