• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৬:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় আল আমিন ব্রিকস ও মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Ad

৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম এ জরিমানা করেন।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালতে সূত্র জানায়, বুধবার দুপুরে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এর নেতৃত্বে দাগনভূঞা উপজেলার আল-আমিন ব্রিক ফিল্ড ও মেসার্স মদিনা ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ লঙ্ঘন করে ফসলি জমি হইতে মাটি সংগ্রহ করায় ২টি প্রতিষ্ঠানকে দুই লাখ করে মোট ৪০০০০০ (চার লক্ষ) টাকা জরিমানা করেন।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, দাগনভূঞা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মুছাম্মৎ শওকত আরা কলি বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us