• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৫:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

২০ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৫১:৫৬

নাটোরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

Ad

১৯ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী আদর্শ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. উজ্জল হোসেন (৩৪) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৩৩)। অভিযানে উজ্জল হোসেনের হেফাজত থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী মাসুদ রানাকেও আটক করা হয়।

নাটোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাসিব জানান, আটকদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us