• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৯:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

২৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:০৮:০৪

দৌলতখানে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজাদ নামে এক ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ফিরোজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

Ad

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতখান বাজারের দক্ষিণ মাতায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ফিরোজ ধারালো অস্ত্র নিয়ে আজাদ খলিফার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে উপর্যুপরি কোপাতে থাকে। এসময় তার চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আজাদ জানান, দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির ফিরোজের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

এ বিষয় অভিযুক্ত ফিরোজ জানান, আজাদ তার পাওনা জমি তাকে বুঝিয়ে দেয়নি এবং তার ওপর অনেক জুলুম। ফিরোজ ওই ওয়ার্ডের মৃত বজলুর রহমানের ছেলে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us