• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৮:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে লিফলেট ও স্টিকার বিতরণ

২৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৩৩:২৮

সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে লিফলেট ও স্টিকার বিতরণ

রাজশাহী প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী-ঢাকা মহাসড়কের নতুন বাইপাস রোডে লিফলেট ও স্টিকার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে যানবাহন চালক, শ্রমিক ও পথচারীদের ট্র্যাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

Ad

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রাজশাহী শহরে এ লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। 

Ad
Ad

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্র্যাফিক ইন্সপেক্টর আশরাফুজ্জামান, বিআরটিএর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মচারী ও শ্রমিক-মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ।

এ কর্মসূচিতে সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় বক্তারা সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে ট্র্যাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

এ ধরনের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন। তারা সবার সহযোগিতায় নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us